1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন  হাতিয়া থানা পুলিশের অভিযানে ৭ ড্রাম ১৩৩০ লিটার চোরাই ডিজেল সহ দুইজন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনিয়মের কারণে ২ হাসপাতালকে জরিমানা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব

বান্দরবানের দুর্গম এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে কেক ও মানবিক সাহায্য বিতরণ

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম পাড়ার গ্রাম গুলোতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা ও কেক প্রদান করে আসছে। তার অংশ হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় কেক এবং মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টা হতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়া, বাশিরাম পাড়া, সিমত্লামপি পাড়া, শেরকর পাড়া ও জারুলছরি পাড়ায় এ উৎসব উপলক্ষে ক্রিসমাস কেক, গীর্জার জন্য সোলার সিস্টেম, ৩২” টিভি, সাউন্ড স্পিকার ও স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন বিএসপি, পিএসসি নিজে উপস্থিত হয়ে বিভিন্ন পাড়াতে উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বড়দিনের কেক ও অনুদান পেয়ে এলাকার কমিউনিটি চার্চের ধর্মগুরু, পাড়ার কারবারিগণ এবং পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জানা যায় যে, কে এন এফ কর্তৃক নানাবিধ সৃষ্ট সমস্যার কারণে গত ২০২২ সালে প্রাতা পাড়ার লোকজন গ্রাম ছেড়ে চলে যায় পরবর্তীতে ২০২৩ সালে সেনাবাহিনীর সহযোগিতায় তারা পুনরায় পুনর্বাসিত হয়।

বড়দিনের এই উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ার পর কৃতজ্ঞতা জ্ঞাপন করে পাড়ার ভারপ্রাপ্ত কারবারি ও ধর্মযাজক পাকত্লিরং বম বলেন, বম সম্প্রদায় কখনো কেএনএফ এর সহযোগী ছিল না, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। সেনাবাহিনী সর্বদাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে আসছে। যার কারণে কেএনএফ বর্তমানে নানা ধরনের অপপ্রচার এবং মিথ্যা খবর প্রকাশ করছে। তারা কখনোই কেএনএফ এর কার্যক্রমকে সমর্থন করে না। তাদের আস্থা সেনাবাহিনীর উপর আছে। আজকে আমাদের প্রাতা পারা গ্রামের গরীব-দুস্হ সবাই আমরা বড়দিন উপলক্ষে যে উৎসব করতে পারছি এর পেছনে সেনাবাহিনীর অনেক বড় অবদান রয়েছে।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কে এন এফ এর সৃষ্ট অপপ্রচার কখনোই সফল হবে না এবং তাদের সৃষ্ট অস্থিরতা অচিরেই দূর হবে শান্তি সম্প্রীতির এই বান্দরবানে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই