1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন এর আয়োজনে বাই সাইকেল, হুইল চেয়ার ও বিনোদন সামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৮ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

সাতক্ষীরার দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিল্পকলা একাডেমির বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ফাজিল মাদ্রসা অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের ৫টি হুইল চেয়ার, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ৬টি বাইসাইকেল ও শিল্পকলা একাডেমির বিনোদনের ঢোল, তবলা, হারমনি ও বই সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই