
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিলে গত ১০ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অনলাইনে প্রকাশিত ফেসবুক “পূর্ব শিখা” আইডি থেকে শাহজালাল রিপন, আবু জাফর শিপন, শাহনাজ পারভিন এবং সাহানা আক্তারের নামে নুরুজ্জামান মেম্বার বাড়ির মোঃ শাহজাহানের স্ত্রী পারভীন আক্তারের সম্পত্তি তার সৎ ছেলে মেয়ে জবরদখল করে এবং তাকে প্রান নাশের হুমকি দেয় বলে যে পোস্টটি দেওয়া হয়েছে এবং আমার ভাই বোনদের নিয়ে যে কটুক্তি করা হয়েছে তাহা সঠিক নহে। আমার এবং আমার ভাই বোনদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব মিথ্যা কাহিনি তুলে ধরে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ধ্বংস করার জোর চেষ্টা করছে। আমি প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য যে, মৃতঃ আব্দুল কাদির পাটোয়ারীর ২য় কন্যা জাহানারা বেগম ওরফে খুকি ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মারা যাবার সময় ২ ছেলে ও ২ মেয়ে রেখে যায়। পরবর্তীতে তাদের বাবা মোঃ শাহজাহান তার ছোট শালিকা অর্থাৎ তাদের ছোট খালাম্মাকে (পারভীন আক্তার) বিয়ে করে। বিয়ের কয়েক বছর না যেতেই তাদের ওপর চলে অমানবিক নিষ্ঠুর নির্যাতন। যার প্রমাণ সে নিজেই, তার অর্থাৎ মোঃ শাহজাহান ও পারভীন আক্তার দম্পতির বর্তমান দুই কন্যাকে তাদের সব কিছু প্রদান করেছে। তার পূর্বের সংসারের ৪ সন্তানের ভাগ্য আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। যার দরুন তারা পথে থেকে নিজ ঠিকানার খোজে ২০০৯ সাল থেকে নানার বাড়ির ওয়ারিশ অর্থাৎ তাদের মায়ের ওয়ারিশ চাওয়ার পর থেকে তাদের উপর চলে অমানবিক জুলুম। যার প্রমাণ নোয়াপাড়া গ্রামের মানুষ। ঐ সময় আবু জাফরকে মেরে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেয়। পরে গ্রামবাসি এসে তাকে উদ্ধার করে। এরপর ২০১০/১১ সালে তাদের মামারা এবং পারভীন আক্তার সহ অন্যান্য খালারা তাদেরকে না জানিয়ে ওয়ারিশ থেকে বঞ্চিত করে, সালিশি বৈঠক করে সম্পত্তি ভাগ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা গত ২০২২ সালে ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে গ্রাম আদালতে ওয়ারিশ সম্পত্তির জন্য একটি মামলা দায়ের করে মামলা নং ০৩/২০২৩। তখন মামলাটি তাদের মামাদের অনুরোধে নোয়াপাড়া গ্রামের সবার আস্থাশীল জনাব, আক্কাস মিয়ার কাছে হস্তান্তর করেন। সেই সময় থেকে বর্তমান অব্দি পর্যন্ত রিপনের মামারা ছলচাতুরীর মাধ্যমে কোন মিমাংসা বৈঠক করে নাই। তারা এখনো ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছে। ওয়ারিশ সম্পত্তির ব্যাপারে কথা বলতে গেলে রিপনের মামারা সামসুদ্দৌহা, সামছুল হক, নুরুল হক, শাহাদাত হোসেন ও তাদের খালা বর্তমানে তাদের বাবার দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও ২০০৯ সালের ইতিহাস মনে করিয়ে দেয়।
উল্লেখ্য যে, রিপনদের মা মারা যাওয়ার পূর্বে তার নামে ঢাকায় কিছু জমি ছিল। যেটা তাদের বর্তমান মা অর্থাৎ পারভীন আক্তার জালিয়াতি করে বিক্রি করে দেয়।
তাদের অপরাধ কি, তারা
তাদের মায়ের ওয়ারিশ সম্পত্তি চাওয়া?
আমি মোঃ শাহজালাল রিপন প্রশাসন ও দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করছি, আমাকে আমার মায়ের ওয়ারিশ সম্পত্তির ব্যাপারে সহযোগিতা করার জন্য এবং আমার এবং আমার ভাই বোনদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করছি।
Leave a Reply