1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ভোলার বোরহানউদ্দিনে তারেক রহমান এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন সহকারি অ্যাটর্নি জেনারেল এ্যাডঃ ইব্রাহীম খলিল

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬২ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলার বোরহান উদ্দিনে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম খলিল। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর নির্দেশে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বোরহানউদ্দিন উপজেলার দেউলা, সাচড়া সহ বিভিন্ন এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে তিনি এসব কম্বল বিতরন করেন। কম্বল পেয়ে খুশী শিশু শিক্ষার্থী ও অসহায় মানুষ।

এসময় সহকারী এ্যটর্নি জেনারেল বলেন, তীব্র শীতে গ্রামাঞ্চলের বিভিন্ন মাদ্রাসার অসহায় দরিদ্র শিশুরা যাতে কষ্ট না পায় এজন্য এই কম্বল বিতরণ। হয়তো এই শিশুদের দোয়ায় বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে উঠবেন। এই শিশুদের দোয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

তিনি আরো বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। এসময় তিনি সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলন, সহকারি অ্যাটর্নি জেনারেল এর ভগ্নিপতি মাওলানা মোতাহার হোসেন, দেউলা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খাঁন, হাসান ও সাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন গুড়িন্দা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন এবং শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইব্রাহীম খলিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত ভোলার বোরহানউদ্দিনের দুই শহীদ পরিবারকে ইটের তৈরি পাকা ঘর নির্মাণের জন্য নগদ ৭ লাখ টাকা সহায়তা প্রদান করেছেন। এছাড়াও বোরহানউদ্দিনের বিভিন্ন শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহযোগিতা করেন।
এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল এ্যাড. এবি এম ইব্রাহিম খলিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর কার্যকরী সদস্য ২০২৪-২৫, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যকরী সদস্য (২০১৯-২০) ঢাকা আইনজীবী সমিতি সাবেক সদস্য, আইন সহায়তা সেল ঢাকা মহানগর উত্তর বিএনপি, সাবেক সহ-গণমাধ্যম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহাবাগ থানা এবং সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রমনা থানার দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই