
দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হামিদের সমর্থিত নুরআলম মেম্বর গং এবং বিএনপি নেতা সাহিদ মাতব্বর সমর্থিত সজিব মাতব্বর গং দুদলের মধ্যে পুর্ব শত্রুুতার জেরধরে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০জন। এসময় ১০টি বসতঘর ভাংচুর করেছে সংঘর্ষকারীরা।
আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, পূর্বশত্রুতার জেরধরে আজ শুক্রবার সকালে মাঝারদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ সমর্থকদের সাথে প্রতিপক্ষ হারুন মাতব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে।
এসময় দুদলের সমর্থকদের বাড়িতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ৮/১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল মাতব্বর (২৫), সুজন মাতব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতব্বর (৩৬) কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply