1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫২ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ 

সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। টোল না দিয়ে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে জোর পুর্বক যেতে চাইলে তাদের বাধা দেন টোল আদায় কারী মোস্তাকিম আহমদ। এ সময় ছাত্র সমন্বয়করা আনসার সদস্য রাকিব ও টোল প্লাজার আব্দুল কুদ্দুছ সরকার নামের একজনের বাকবিতণ্ডে জড়ায়। এক পর্যায়ে  টোল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা।

 

সোমবার সন্ধ্যার আগে ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায়  এ ঘটনা ঘটেছে। টোল ছাড়া কয়েকটি মোটরসাইকেল যাওয়া নিয়ে এঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন। পরে তাদের মধ্যের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি  নিষ্পত্তি হয়েছে।

 

আনসার সদস্য রাজিব জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ জন লোক টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। তারা দাবি করেছে ছাত্র সমন্বয়ক। পরে একজন ১০০ টাকা টোল দিয়েছে। টোল দেয়ার পর তারা হামলা ও ভাংচুর করেছে।ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

 

পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে  ছাত্রদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই