1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ Time View

 

ডি নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে পার্শ্ববর্তী এলাকায়।

 

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই