1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২১ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

নড়াইল জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভাচুর্য়ালি প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ধ্বংস করে এবং দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সকল সেক্টরে দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও এ দেশের উন্নয়ন অপ্রগতির জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরী।

 

 

তিনি আরোও বলেন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপি’র নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি জননেতা আমান উল্লাহ আমান। এ সময় তার সাথে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ুকমার কুন্ডু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম,জেলা বিএনপি’র সহ-সভঅপতি জুলফিকার আলী মন্ডল,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর থান বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নড়াইল পৌরসভা বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু,সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ।

 

 

বিগত দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জেল জুলম হামলা মামলা থেকে মুক্ত পরিবেশে এ কাউন্সিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্ঠি হয়। প্রার্থীদের ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে শহররের অলিগলি রাজপথ। দ্বি-বার্ষিক এ কাউন্সিলে বিএনপি’র জেলার মোট ৭টি ইউনিটের ৭০৭জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই