1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

শাজাহানপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩১৯ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তার খালু হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শাকপালা এলাকা থেকে শাজাহানপুর থানা পুলিশ তাকে আটক করে।

 

গ্রেফতারকৃত হাসান আলী বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া গ্রামের হাকিমুদ্দিনের পুত্র। অভিযোগ রয়েছে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে তার শ্যালিকার প্রতিবন্ধী মেয়েকে তিনি ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে বৃহস্পতিবার শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

জানা গেছে, প্রতিবন্ধী নারী তার খালা ও খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত অবস্থায় খালু হাসান আলী ভুক্তভোগীর বিছানায় গিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ওই নারী চিৎকার করলে হাসান আলী তার মুখ চেপে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে ভুক্তভোগী পরিবারকে বিষয়টি জানালে তারা দ্রুত শাজাহানপুর থানায় যোগাযোগ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে হাসপাতালে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে।

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত হাসান আলীকে শাকপালা এলাকার তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা সোচ্চার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই