1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাটখিলে বিএনপি নেতা প্রবাসী মাহবুব আলম সবুজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৪৪ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ৭নং ওয়ার্ড দশানি টবগা ঈদগাহ মাঠে বিএনপি নেতা মাহবুব আলম সবুজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১৪ মার্চ শুক্রবার বিকেল ৩টা থেকে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপি’র আহ্বায়ক শামসুল আরেফিন শামীম,
সদস্য সচিব আহছানুল হক মাসুদ,
চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন ভূঁইয়া,
পৌরসভা যুবদলের আহ্বায়ক সুলতান বাবর।

 

ইফতার সামগ্রী বিতরণ পরিচালনা করেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ-উন- নবী বাবু। আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা বিকে হানিফ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রবাসী মাহবুব আলম সবুজ
জাতীয় দৈনিক ঢাকার ডাক- পত্রিকার চাটখিল প্রতিনিধিকে বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়
সমাজের অসহায় মানুষের মাঝে আজকের ইফতার সামগ্রী বিতরণ,
সমাজের অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।

 

 

সামাজিক দায়বদ্ধতার অংশ, তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ইফতার সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই