1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বগুড়ার ৭টি আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীদের পরিচিতি ও ছাত্রশিবিরের সাবেকদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩২ Time View

 

ডি নিজস্ব ডেস্কঃ
সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন চলমান থাকলেও, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ প্রেক্ষিতে বগুড়ার সাতটি আসনে তাদের দলীয় এমপি প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।

 

৫ এপ্রিল ২০২৫, শনিবার বগুড়া শহরের টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে জামায়াতের এই প্রার্থী পরিচিতির আয়োজন করা হয়। বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

 

ঘোষণা অনুযায়ী, বগুড়ার সাতটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেনঃ বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি): অধ্যক্ষ শাহাবুদ্দিন–জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক জেলা আমির।বগুড়া-২ (শিবগঞ্জ): অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান–সাবেক সংসদ সদস্য।বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): নূর মোহাম্মদ আবু তাহের–গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা।বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): অধ্যক্ষ মাওলানা তায়েব আলী–কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বগুড়া-৫ (ধুনট-শেরপুর): আলহাজ্ব দবিবুর রহমান- শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বগুড়া-৬ (সদর): অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল–সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী): গোলাম রব্বানী–শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদীকেও উপস্থিত জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, এবং তাদের প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই