1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাটখিলে বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে এক সাথে কাজ করার আহবান সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত এর

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪১৭ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তাই চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহবান জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং সাবেক ছাত্রনেতা আবুল হাসানাত । চাটখিল উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদেরকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি ।এবং দলকে শক্তিশালী করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত। তিনি ডি নিউজ এর নোয়াখালী প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন কোনো না কোনো সমাবেশে ও সম্মেলনে ভিডিও কনফারেন্সে, ভিডিও বার্তায় যুক্ত হয়ে যেসব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের তা পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে অনুধাবন করে, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি বলেন
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল সোনাইমুড়ি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে, সেইজন্য এখন থেকেই দলীয় কোন্দল সৃষ্টি না করে আমাদের সবাইকে একসাথে মাঠে কাজ করতে হবে।
বিএনপি জনগণ ও গণমানুষের দল। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় হাইকমান্ড নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে, সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি। চাটখিলে বিএনপির রাজনীতিতে ৮০ দশক থেকে আবুল হাসনাত এর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আবুল হাসানাত চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। দলের বিপর্যয় মুহূর্তে তার অনেক অগ্রণী ভূমিকা ছিল। তিনি চাটখিল উপজেলা শাখা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও চাটখিল পৌরসভার মির্জাপুরে জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠা ও সভাপতির দায়িত্ব পালন করেন । মির্জাপুর জিয়া স্মৃতি সংসদকে আরো গতিশীল শক্তিশালী করতে কাজ করছেন সাবেক এই ছাত্রনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই