1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহের ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৯১ Time View

 

ফয়জুর রহমান, ফুলপুর, ময়মনসিংহঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ৩ মে ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে থেকে শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা আজিম উদ্দিন শাহ জামালী, মোহতামিম জামিয়া গিয়াছ উদ্দীন রহ: মাদরাসা, মাওলানা মহিউদ্দিন সাবেক ইমাম ও খতিব ছনকান্দা বাজার জামে মসজিদ, মাওলানা এ,কে এম জালাল উদ্দিন অদ্যক্ষ কাতুলী ফাযিল মাদরাসা,মাওলানা মাহমুদুর রহমান মানিক, পরিচালক খান মেমোরিয়াল এতিমখানা মাদরাসা, মাওলানা, আবুল বাশার,পরিচালক মাদরাসাতুস সন্নাহ ফুলপুর, দি্উ ইসলামিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা এখলাছ উদ্দীন,জামিয়া মাদানিয়া গোদারিয়া মাদরাসার সাবেক মোহতামিম মাওলানা আবুল কাশেম সহ বিভিন্ন মাদরাসার মোহতামিম গন এবং বিভিন্ন মসজিদের ইমাম খতিব গন, এবং সামাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তাগন বলেন সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন কুরআন বিরোধী যেই প্রতিবেদন দিয়েছে তা বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল করতে হবে। এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওলামায়ে কেরামের উপরে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই