1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় আবার জেল গেট থেকে আটক আওয়ামী লীগ নেতা

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৪ Time View

 

 

মোঃ মিজানুর রহমান মিলন, গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর খান মো. সাঈদ হোসেন জসিম নামে আওয়ামী লীগের এক নেতাকে জেল গেটের সামনে থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস ২ দিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

 

 

সোমবার (৫ মে) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে গাইবান্ধা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

 

 

গ্রেপ্তারকৃত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের হর্কাস মার্কেট মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে জেল গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

এদিকে, জেল গেটে পুলিশের হাতে গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন । তাহার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরেও কেন গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।

 

 

এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

 

 

খান মো. জসিম জেলা বিএনপি অফিস, যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই