1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অভাবে কাঙ্খিত চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩২৭ Time View

 

ডি জেড নিউজ ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অভাবে কাঙ্খিত চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬/৭ শত রোগী চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার না থাকায় কাঙ্খিত সেবা না পেয়ে রোগীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

 

 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা কর্মচারী সহ মোট ১৮৪ টি পদের মধ্যে ১ শত ১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার ১০ জনের মধ্যে কর্মরত আছেন ৩ জন, মেডিকেল অফিসার ২০ জনের মধ্যে কর্মরত আছেন ৫ জন, নার্স ৩০ জনের মধ্যে কর্মরত আছেন ২৫ জন, তৃতীয় শ্রেণী ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ১ শত ১৮ জনের মধ্যে কর্মরত আছেন ৭২ জন। এছাড়া এনালগ এক্সরে মেশিনটি অনেক পুরাতন হওয়ায় সঠিকভাবে কাজ করা যাচ্ছে না৷ জেনারেটর মেশিনটি দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে থাকায় বিদ্যুৎ চলে গেলে রোগীরা অন্ধকারে থাকতে হয়। জরুরী বিভাগে ডাক্তাররা রোগীদের থেকে অবৈধভাবে টাকা আদায় করার অভিযোগ করে আসছে প্রতিনিয়ত রোগীরা। নার্সদের বিরুদ্ধেও রোগীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগও করছেন রোগীরা। দালালদের উৎপাতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে হাসপাতালের কোয়াটার গুলো জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো জরুরী ভিত্তিতে সংস্কার করা অত্যন্ত জরুরী। বর্তমানে মাত্র ৮ জন ডাক্তার দিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা চলছে।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহমেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিরাজিত সমস্যার কথা স্বীকার করে বলেন, এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার অবহিত করে আসছেন। জরুরী বিভাগে ডাক্তাররা রোগীদের থেকে টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, ডাক্তাররা এই কাজটি করেন না, সহকারীরা অনেক সময় এটা করে থাকে। দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে তিনি দালালদের উৎপাত থেকে বাঁচার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

 

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিরাজমান সমস্যার দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই