1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় খুশিতে গরু জবাই করে খাওয়ালেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫৭ Time View

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুরঃ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়, খুশিতে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে খাওয়ানোর। শনিবার ১০ মে ২০২৫ রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা শুনে ফেসবুক পেজে লিখেন ৫ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করেছিল। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।

 

 

নিজের ঘোষণা অনুযায়ী আজ রবিবার বিকাল ৩টার দিকে নিজের মাদ্রাসার সামনে গরু জবাই করেন। এরপর গোস্ত কেটে রান্না করা হয় বিরিয়ানি, মাদ্রাসার দেড়শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয় মাদ্রাসায়।

 

 

নেত্রকোনার পূর্বধলার ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নিজ এলাকা পূর্বধলার লেটিরকান্দা গ্রামে আজ রবিবার ১১ মে ২০২৫ বিকাল ৩টার দিকে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে নিজেই গরু জবাই করেন। এ সময় তিনি বলেন, খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, আমরা চাই দ্রুত এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি এবং খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসির দাবি করেন।

 

 

ওই এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া মাওলানা আলী হোসাইন বলেন, আমি শাপলা চত্বরে চোখের সামনে আলেমদের খুন হতে দেখেছি, জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা খুন হতে দেখেছি, এসবই হাসিনার নির্দেশে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আমাদের ঈদের মতো আনন্দ লাগছে, আমরা এলাকাবাসী সবাই খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই