
দেলোয়ার হোসেন (বাবলু), টংগীঃ
টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিজ ইয়াবা ট্যাবলেটসহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সালমা শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।
রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের দক্ষিণ পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে
Leave a Reply