1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

শেরপুর জেলা যুবদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৮০ Time View

 

 

মোঃ ওসমান গনি, শেরপুরঃ

আজ বৃহস্পতিবার ২২ মে ২০২৫ ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল ১১টা ৩০ মিনিটে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সঞ্চালনায় যুবদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
মোঃ সাইদুর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ)

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়েদ হোসেন শাকিল, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ-সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ) ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদল। বিশেষ অতিথি, এডভোকেট আশরাফ জালাল খান মনন, সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ সমম্বয়ক-২ (ময়মনসিংহ বিভাগ) সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর জেলা বিএনপি ও সভাপতি জেলা যুবদল শেরপুর।

 

 

 

আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জিতেন্দ্র মজুমদার , মীর কাসেম সহ-সভাপতি জেলা যুবদল। এছাড়াও সভায় শেরপুর জেলা ও উপজেলা পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

 

 

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সমাবেশ কে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় চলো। জেলার নেতৃবৃন্দের আগমনে প্রস্তুতি সভাটি এক সময় জনসভায় রূপ নেয়।বক্তাগণ বলেন, তারেক রহমান ডাক দিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ সকল অংগসংগঠন মাঠে নেমে আসবে।

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার লোভে লোভি নয়। এরা চায় সাধারণ মানুষকে শান্তিতে রাখতে। দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে এটাই আমাদের দলের প্রধানের চাওয়া।

 

 

 

আজ দেশের মানুষ নির্বাচন চায়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্চ্যুত হয়ে দেশে থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি শক্তি জেকে বসেছে। অতিদ্রুত দেশে সাধারন নির্বাচন না দিলে দলের কেন্দ্রীয় ঘোষনার পর ঢাকা ঘেরাও কর্মসুচী দেওয়া হবে।যুবদলের নেতৃবৃন্দ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জেল জুলুম খেটেছে আন্দোলন করেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই