1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নরসিংদীর মাধবদীতে অপহরণ মামলার ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার শিশু তানিশা তাসনিম, গ্রেফতার ২

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৪ Time View

 

 

তালাত মাহামুদঃ

নরসিংদী জেলার মাধবদী থানায় শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযানে চাঞ্চল্যকর সাফল্য পেয়েছে পুলিশ।

 

 

 

২৪ মে শনিবার মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৮ ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নং-১৬) চার বছর বয়সী শিশু তানিশা তাসনিমকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। মামলা অন্তর্ভুক্ত করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের দিকনির্দেশনায় গঠিত একটি বিশেষ পুলিশ দল শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

 

 

এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই মোঃ মহরম আলী ও এসআই শুভ রাজবংশী তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজীবপুর হিরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিশুটিকে সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী দুইজনকে গ্রেফতার করা হয়।

 

 

 

অভিযানকালে তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবিতে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ওয়ালটন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

 

 

উদ্ধারকৃত শিশুর নামঃ তানিশা তাসনিম (৪), পিতাঃ মোঃ কাউছার, সাংঃ পূর্ব কালুচো, থানাঃ কচুয়া, জেলাঃ চাঁদপুর। বর্তমানে কাঠালিয়া, মাধবদী, নরসিংদী।

গ্রেফতার কৃত আসামিরা হলেনঃ ১. মোঃ আফছার (২৮), পিতাঃ খোকন নিয়াজী ২. ফাতেমা ওরফে ফারজানা
উভয়ের স্থায়ী ঠিকানাঃ পূর্ব কালুচো, কচুয়া, চাঁদপুর। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

 

 

 

নরসিংদী জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও উদ্ধারকৃত শিশুর পরিবার। দ্রুততম সময়ে শিশুটিকে জীবিত ও নিরাপদে উদ্ধারের এ সাফল্য পুলিশ প্রশাসনের দৃঢ়তা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই