1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চাটখিলে সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৮৬ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা বিএনপির
সাবেক সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেন এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর মরহুম আনোয়ার হোসেন এর বাড়ীর সামনে মাদ্রাসা মাঠে এ স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, সদস্য এডভোকেট এ বি এম জাকারিয়া, মরহুম আনোয়ার হোসেন এর স্ত্রী রাবেয়া আনোয়ার। আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব মিজানুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদারুল আলম, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আবু ছায়েদ চৌধুরী, আনিছ আহমেদ হানিফ, ইমাম হোসেন টিপু, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান সাজু, মিজানুর রহমান, চাটখিল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজয জগলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ, আলিয়া মাদ্রাসা শাখার সদস্য সচিব রিয়াজ খন্দকার প্রমুখ।

 

 

 

 

প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আজ যাদের কথায় উঠে বসেন তাদের আন্দোলনে হাসিনা পতন হয় নাই বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মামলা মাথায় নিয়ে গুম খুনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। গুমের শিকার দলীয় নেতাকর্মীদের লাশ আজও তার আত্মীয়-স্বজন খুঁজে পাই নাই। আপনি এনসিপির শাহবাগের আন্দোলন দেখেছেন বিএনপির আন্দোলন দেখেন নাই শুধু এক শাহবাগ নয় ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীরা শাহবাগ সৃষ্টি করবে।

 

 

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক তিন বারের সফল চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী বলেন মরহুম আনোয়ার হোসেন ছিলেন নোয়াখালী বিএনপির জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কর্মী বান্ধব একজন নেতা। মহান আল্লাহতালা মরহুম আনোয়ার হোসেনকে জান্নাতুল ফেরদৌস দান করুক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই