1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরের বীরগঞ্জের পাথরঘাটা নদীর উপর কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৩৮ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

২৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের শর্মাপাড়া পাথরঘাটা নদীর উপর কাঠের সেতুর উদ্বোধন করা হয়। কাঠের সেতুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন ও উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ অত্রগ্রামের গ্রামবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

 

এ বিষয়ে চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন সাংবাদিকদের বলেন, এ এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে যাতায়াতের রাস্তা নদী ভাঙ্গনের কারণে ভেঙে যায়। এই কাঠের সেতু নির্মাণ হওয়ায় মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে।

 

 

 

বড়হাট, শর্মাপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, চেয়ারম্যানের উদ্যোগে ও সরকারি সহযোগিতায় সেতুটি পেয়ে তারা অনেক খুশি।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার, তানভীর আহমেদ বলেন, পাথরঘাটা নদী একটা প্রত্যন্ত এলাকা, ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগ নেওয়ায় স্বাগত জানাই।
তিনি আরো বলেন, এভাবেই প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উন্নয়ন পৌঁছে দিব। এই ব্রিজের মাধ্যমে ১০০ পরিবারসহ উপজেলার সকল মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই