
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চাটখিল ভীমপুর বহুমুখী স্কুল এন্ড কলেজে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা আহবায় কমিটির সদস্য এডভোকেট আবু হানিফ। আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ জাহান রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন,
আনিছ আহমেদ হানিফ,
উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, শাহজাহান খান সাজু
প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির ১ নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক বেল্লাল হোসেন, পরকোট বিএনপি নেতা মোবারক হোসেন পাপ্পু, মোহাম্মদ ইউনুস,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জহির উদ্দিন বাবর,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বাবর, সাইফুল ইসলাম জগলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইউসুফ নবী বাবু, শ্রমিকদলের, সদস্য সচিব মাসুদ হাজী, পৌরসভা বিএনপি নেতা বিকে হানিফ পৌরসভা যুবদল নেতা নাঈম পাটোয়ারী, ছাত্রদল নেতা মুরাদ হোসেন সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
চাটখিল পৌরসভা বিএনপির কান্ডারী সাবেক পৌর সদস্য সচিব আহসানুল হক মাসুদ বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি যুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছে। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জিয়াউর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply