1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর আমবাজারে আম কেনাবেচা বন্ধ বিপাকে আম চাষীরা

  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫৫ Time View

 

 

মোঃ সামিরুল ইসলাম, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর রেলস্টেশন আমবাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রেখেছে আমচাষীরা। আম আড়তগুলোতে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আম চাষীরা। সোমবার সকাল থেকে আম বাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার আম নিয়ে বিপাকে পড়েছে দুর-দরান্ত থেকে আসা আমচাষীরা। আমবাজার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর -ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস জানান, গত ৫ জুন বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেয়া শুরু করায় আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।

 

 

এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ জানান, গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের ৪ টি ও নওগাঁর ১ টি আমবাজারের আড়তদারগন সভা করে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে । যা আজ সোমবার সকাল থেকে কার্যকর করা হয়েছে। আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, আমরা দুপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই