1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীর চাটখিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৬৭ Time View

 

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী চাটখিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

সভায় দিবসের প্রতিপাদ্য, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়” এ বিষয়ে বক্তারা পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং পরিবেশ সুষ্ঠ ও স্বাভাবিক রাখার বিষয়ে সবাই ঐক্য মত পোষন করেন।

 

 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কৃষি অফিসার জুনায়েদ আহমেদ, এসআই অজয় চন্দ্র ভৌমিক, পৌর বিএনপির নেতা আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা ওমর ফারুক, সাংবাদিক জসিম মাহমুদ, আনিস আহমেদ হানিফ, হুমায়ন আকাশ প্রমূখ।

 

 

সভায় চাটখিল প্রেসক্লাব অর্থ সম্পাদক জসিম মাহমুদ, উপজেলার সকল খাল পরিষ্কার ও গাছ রোপণের উপর গুরুত্বারোপ করে উপজেলা প্রশাসনের কাছে খাল গুলো পরিস্কার করার দাবি জানান।

 

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান খাল সমূহ পরিষ্কার করার বিষয়ে বলেন, খাল গুলো পরিস্কার করা একা উপজেলা প্রশাসনের পক্ষে সম্ভব নহে। এ ব্যাপারে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খাল গুলো পরিস্কারের কাজে তিনি সকলের সহযোগিতা কামনা কারেন।

 

সভা শেষে উপজেলা পরিষদের আঙ্গিনা বৃক্ষ রোপন ও পৌর শহরে এক র‍্যালী বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই