1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৯৫ Time View

 

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গীঃ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোলানী আরাজী ঝারগাও‌এ বিয়ের দাবিতে শাহা আলম (৩৪ ) নামের এক শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছরের এক কলেজছাত্রী। তার দাবি ওই গ্রামের শাহা আলম এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের কথা বলে ডেকে এনে শাহা আলম বাড়ি ছেড়ে পালিয়েছেন।

 

 

শাহা আলম ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের মোলানী আরাজী ঝারগাও‌ গ্রামের মৃত আশির উদ্দিন এর ছেলে। ভুক্তভোগী এইচএসসি পরীক্ষায় পাশ করে অনার্স প্রথম বর্ষের ভর্তি হবে।

 

 

আজ সোমবার (৭ জুলাই) বিকেল ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই তরুণী শাহা আলম এর বাড়িতে অবস্থান নিয়েছেন। (১ জুলাই) দুপুরে তিনি এ বাড়িতে এসেছেন। এরপর থেকে অভিযুক্ত শাহা আলম পালিয়েছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শাহা আলম ঠাকুরগাঁও সদর উপজেলার ওয়ার্ড প্লাস রেসিডেনশিয়ান স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে গত সোমবার বাড়িতে ডেকে এনে তিনি পালিয়ে গেছেন।

 

 

ভুক্তভোগী তরুণী জানান, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে শাহা আলম তার সঙ্গে গোপনে একাধিকবার সময় কাটিয়েছেন। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। পরে বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে যান। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই বাড়িতে অবস্থান নিয়েছেন। শাহা আলম তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি। বাড়ি ছেড়ে পলাতক থাকায় স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহা আলম এর মন্তব্য পাওয়া যায়নি। তার ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

 

 

তবে শাহা আলম এর বোন বলেন, ‘মেয়েটি বাড়িতে ওঠার পর আমার ভাই ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তার সন্ধান মিলছে না। তবে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি না তা বলতে পারছি না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

 

 

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই