1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান–পুতুল

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ Time View

 

আবু তালেব, লালপুর, নাটোরঃ

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ দলের ভেতর শৃঙ্খলা।

 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

ফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেক জন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।

 

পুতুল আরো বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

 

অভিভাবকদের উদ্দেশ্যে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

 

 

অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই