1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৩০ Time View

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জঃ
আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব ও ক্রীড়া বিভাগ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোঃ রেজাউল করীম জেলা সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোঃ রাশেদুন্নবী বাবু জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান

 

এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে দেশের উন্নয়ন, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা আগামী নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন হিসেবে নয়, বরং জিহাদের অংশ হিসেবে গণ্য করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে শালবন মিলনায়তন থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ কলেজ মসজিদ এলাকায় এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে যুবকদের অধিকার ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রসঙ্গত, প্রতি বছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। এ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিভাগ এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই