1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ক্রিকেটের ব্যাটে করে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

 

কামাল উদ্দিন, কক্সবাজারঃ

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

 

আজ রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

 

আটক ব্যক্তিরা হলেনঃ মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

 

বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটক ব্যক্তিরা বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এখন সড়ক পথের পাশাপাশি বিমানও ব্যবহার করছে পাচারকারীরা। কক্সবাজার থেকে ইয়াবা পাচার একটি সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়তই চলছে এই ইয়াবা পাচার।

 

কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই