1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়: বিএমএসএফ

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

 

মোঃ আনোয়ার হোসেন।

প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত না হলে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

 

 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের পুলিশি তদন্ত ছাড়াই একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এটি চূড়ান্তভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

 

 

তিনি অভিযোগ করেন, ২০২৩ সালে বিএনপির অঙ্গসংগঠনের একটি রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে মামলা দায়ের করা হয়েছে এবং তাতে সাংবাদিকসহ কয়েকজন ঠিকাদারকেও আসামি করা হয়েছে। এ ধরনের পদক্ষেপকে তিনি সাংবাদিকদের স্বাধীন ও পেশাদারী কাজের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেন।

 

 

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একের পর এক মিথ্যা, অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাংবাদিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার উদাহরণ তুলে ধরে তিনি বলেন

 

 

পাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে ছয় মাস কারাভোগের পর মুক্তির প্রাক্কালে ফের আটক করা।

 

 

ময়মনসিংহের ভালুকায় বিএমএসএফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজসহ চার সাংবাদিকের বিরুদ্ধে বন বিভাগের মামলা,

 

 

নয়াদিগন্তের গাজীপুর প্রতিনিধি মুজাহিদের বিরুদ্ধে হত্যা মামলা, ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস কোম্পানির দায়ের করা মামলা এসবই সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাদারিত্বের জন্য সরাসরি হুমকি।

 

 

এছাড়া সাংবাদিকদের ওপর হামলা-মামলার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, রাজধানীর খিলক্ষেতে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কামরুল হাসান ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে। গত শুক্রবার যাত্রাবাড়ীতে তথ্য সংগ্রহে গেলে নারী সাংবাদিক রুমাসহ তিনজন হামলার শিকার হয়ে আহত ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। গাজীপুরের কালীগঞ্জেও এক সাংবাদিককে নৃশংসভাবে পিটিয়ে আহত করা হয়।

 

 

আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। পুলিশকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই