1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জয়পুরহাটে অসহায় পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিলেন জামায়াত নেতা ফজলুর রহমান সাঈদ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ Time View

 

 

 

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাটঃ

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এক গরিব ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে পরিবারটিকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।

 

 

সেলাই মেশিনটি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

 

 

এসময় তিনি বলেন, আমাদের সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের জনগণ একটি আধুনিক ও সমৃদ্ধ জীবন পাবে। আমরা একটি দরিদ্র-ক্ষুধামুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, আমদই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ নাহিদুল ইসলাম নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই