1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

আশুলিয়ায় কিশোর গ্যাং লিডারসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

 

 

বিপ্লব চৌধুরী, আশুলিয়াঃ

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

 

যৌথ বাহিনী জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

আটকৃতরা হলোঃ রূপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়ার সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) এবং ১৭ বছরের এক কিশোর।

 

 

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়েছে। এদের মধ্যে ইয়ার হোসেন ও সোনা মিয়ার নামে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত।

 

 

অভিযানে তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পট (মোট ৩০০ গ্রাম) গাঁজা, ৪৮টি মোবাইল সিম এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

পরে আটক ৬ জনকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী আমাদের কাছে ৬ জন আসামিকে অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই