1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চিলমারীতে মৃত ব্যক্তির সংবাদ প্রচারের জন্য ফ্রি মাইকিং এর উদ্যোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

 

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ  কুড়িগ্রামের চিলমারীতে “এই প্রথমবারের মত মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচার করার জন্য ফ্রি মাইকিং” এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের, গাবেরতল মোড় এলাকার খাইরুজ্জামানের ছোট ছেলে আসাদুল ইসলাম এই ব্যতিক্রম উদ্যোগটি গ্রহণ করেছেন। তারা বলেন, অনেক সময় আমাদের সমাজের কিংবা আমাদের গ্রামের আশেপাশে, অসংখ্য লোক মৃত্যুবরণ করেন। কিন্তু দেখা যায় অনেকে আর্থিক সমস্যার কারণে বা অভাবের তাড়নায়, মৃত্যুর সংবাদটি প্রচার করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মানবিক উদ্যোগকারী আসাদুল ইসলাম বলেন বলেন, অনেক সময় দেখা যায়। কোন ব্যক্তি মৃত্যু বরণ করলে, টাকা-পয়সা না থাকার কারণে তার মৃত্যুর সংবাদটি মাইকিং করা হয় না। সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে শোকের সময়ে আর্থিক সংকটের কারণে কেউ বিব্রত না হন। এখন থেকে কেউ মৃত্যুবরণ করলে, তার পরিবারের লোক-আত্মীয়-স্বজন কারও কাছে কোন টাকা-পয়সা ছাড়াই” আমার নিজস্ব উদ্যোগে “নিজস্ব মাইক, ব্যাটারি, ভ্যান/রিকশা”—যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মাইকিং করা হবে বলে জানান। তার সাথে যোগাযোগের ঠিকানাঃ আসাদুল ইসলাম, মোবাইল নম্বরঃ ০১৯৯৫-৭৯৩০৮৮/০১৮৭০-১৫০৭১২, গাবেরতল মোড়, চিলমারী, কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই