1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ৫৮৯ পিজ ইয়াবা ও ৬ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ Time View

 

 

আল আমিন, জয়পুরহাটঃ
গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫৮৯ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

 

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

 

 

১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘসময় অভিযান পরিচালনার পর জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেনঃ
১️। মোঃ ফারুক হোসেন (৫১), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: মোছাঃ আবেদা খাতুন, গ্রাম: জামালগঞ্জ, জেলা: নওগাঁ।
২️। মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪), স্ত্রী: মোঃ ফারুক হোসেন, পিতা: হাবিবুর রহমান, মাতা: মোছাঃ মানতা বেগম, গ্রাম: মন্ডলপাড়া, নারায়নপাড়া, জয়পুরহাট সদর।
অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বদলগাছি থানার এসআই মোমিনের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই