1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কেন্দুয়ায় ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবীতে শিক্ষকদের কর্মবিরতি

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ Time View

 

 

মোঃ আব্দুল আউয়াল খান, নেত্রকোনাঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে মোট ৫৪টি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা ।

 

 

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ।

 

 

 

তিনি বলেন, উপজেলার ৩১টি মাধ্যমিক, ১৭টি মাদ্রাসা, ৩টি কারিগরি বিদ্যালয় ও ৩টি কলেজসহ ৫৪টি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করি । তিনি আরো বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা এবং ৩য়-৪র্থ কর্মচারীদের উৎসবভাতা ৭৫% উন্নীতকরণ ও জাতীয়করণের করার দাবিতে এই কর্মবিরতি । যৌক্তিক দাবিগুলো পূরণে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এই আমাদের কর্মসূচি চলবে ।

 

 

 

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় কর্মবিরতি পালন করছেন শিক্ষকবৃন্দ ।

 

 

 

আশুজিয়া জয়নাথ করোরেশন ইনস্টিটিউটের শিক্ষক হাবিল আহমেদ মুঠোফোনে জানান, সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করি । তবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো না ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই