1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চট্টগ্রামের পাঁচলাইশ থানা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ Time View

 

 

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা কমিটির জরুরি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিআরসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি, মানববন্ধন সফল করার প্রস্তুতি হিসেবে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

১৩ অক্টোবর রাত ৮টায় মুরাদপুরস্থ থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। জামায়াত সর্বদা জনগণের পাশে থেকে ন্যায়ের পক্ষে কাজ করে আসছে এবং আগামীতেও করবে।

 

 

সম্মেলনে উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য কাজী আব্বাস আলী, জাহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ হোসাইন, আজীজুল হক, ইসমাইল হোসেন, নুরু ইসলাম, ইমরান সিকদার, ডা. খালিদ বিন কবিরসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

 

 

বক্তারা বলেন, জনগণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনমত সৃষ্টি সম্ভব।

 

 

সভাপতির বক্তব্যে থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী যেকোনো মূল্যে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই