1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ Time View

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ও ইন্দুরকানি সদর ইউনিয়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রাম, এবং ইন্দুরকানি সদর উপজেলার ভবানীপুরও পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর,লাহুরী গ্রামে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

 

 

লিফলেট বিতরণে অংশ নেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, জিয়ানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগম।

 

 

এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে।

 

 

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জাগিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই