1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জয়পুরহাটে ভিন্ন ধর্মাবলম্বী দরিদ্র নব-দম্পতির বিয়েতে সহযোগিতা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ Time View

 

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুজাহিদপুর গ্রামের গরিব ও অসহায় ভিন্ন ধর্মাবলম্বী শ্রী বদরীর মেয়ের বিবাহ অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ।

 

 

বিয়ের আয়োজনের ঠিক পূর্ব মুহূর্তে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কনেপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ওই দরিদ্র পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, যা তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

জনাব ফজলুর রহমান সাঈদ বলেন, “মানবিকতা ও সহমর্মিতাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা সবাই মানুষ—একজন মানুষের কষ্টে অন্যজনের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।”

 

 

তার এই উদার ও মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী গভীরভাবে মুগ্ধ হন। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরাও তার প্রশংসা করেন। স্থানীয়দের মতে, ফজলুর রহমান সাঈদের এই উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই