1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিকের ৩১দফা বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩২ Time View

 

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার বাস্তবায়নের লক্ষ্য
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বালিয়াকান্দি কুঠির মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

 

 

১৮ অক্টোবর (শনিবার) বিকালে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে শহিদ সাগর স্মৃতি চত্বর থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, বালিয়াকান্দি জাতীয় স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। আব্দুলা আল মাহমুদ জুয়েলের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের সাবেক সভাপতি আব্দর রব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, মেডিকেল এ্যাসোসিয়েশন,ফরিদপুর।

 

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাজী রহমান মানিক। তিনি বলেন “বালিয়াকান্দি, কালুখালী ও পাংশার মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা করার প্রতিশ্রুতি।

 

 

সভায় বক্তব্য রাখেন ভূমীহিন নেতা রুহুল আমিন, ভূমীহিন নেতা শাহআলম, ফরিদপুর ওলামা দলের সভাপতি মোঃ জাকারিয়া, ফরিদপুর ছাত্র দল নেতা আবুল হোসেন জুয়েল, কাজি আহম্মেদ সাগর, ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ভ্যান শ্রমীক দলের সভাপতি হাসমত মন্ডল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

সমাবেশ শেষে ব্যারিস্টার মানিককে শুভেচ্ছা জানিয়ে রাজবাড়ী-২ আসনে আগামী নির্বাচনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আগত নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই