1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাবাকে দেখতে বাড়ি ফেরা হলো না, ফেসবুকে লিখেছিলেন “এবার গন্তব্য আমার পরিবার” সড়ক দুর্ঘটনায় ফায়ার ফাইটার প্রান্তের মর্মান্তিক মৃত্যু কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ এর সাথে ভারতের হাইকমিশনার পিনাকী ভার্মার সৌজন্য সাক্ষাৎ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না–পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ভোলায় সুফফা উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

 

 

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ

অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

 

 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”

 

 

সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

 

 

ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।”

 

 

বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ’, কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই