
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
যশোরের কেশবপুর উপজেলার আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও মনিরামপুর থানা পুলিশ যৌর্থভাবে ২১শে অক্টোবর মঙ্গলবার সন্ধায় মনিরামপুর উপজেলার ঝাপা বাজারের নার্গিস বেগম ও সাইদুর রহমানের দোকান ও বাসায় অভিযান চালিয়ে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা (৫৮ ফুটলি/ টোপলা), মাদক বিক্রির ৬৫৪০ টাকা, ১ টি মোবাইল ফোন, ৩ টি এনআইডি কার্ড (১টি অরজিনাল), ০২টি ফটোকপি) সহ মাদক বিক্রেতা নার্গিস বেগমকে আটক করে ।
নার্গিস বেগম ঝাঁপা গ্রামের নুরুল ইসলাম মোল্যার কন্যা। তার স্বামী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । এ অভিযানে আটক আসামীসহ মাদক দ্রব্য মণিরামপুর থানায় হস্তান্ত করা হয়।
Leave a Reply