1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নরসিংদীর মাধবদীতে পুলিশ এর পোশাক পরে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতার 

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪২ Time View

 

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির সময় জনসাধারণের সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ।

 

 

২২ অক্টোবর বুধবার ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাধবদী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান। অভিযানে জনসাধারণের যৌথ সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতরা হলোঃ ১/ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩), ২/ আলমগীর হোসেন (৩২), ৩/ মোঃ শামীম (৩৬)।

 

 

গ্রেফতার কৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই