1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নাটোরের সিংড়ায় মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩২ Time View

 

 

 

 

হাসান আলী সোহেল, নাটোরঃ

নাটোরের সিংড়া উপজেলার পেট্রো বাংলা এলাকায় মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

 

 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে আনোয়ারা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে পারিবারিক বিরোধের জেরে মিঠুন নামে এক চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত মিঠুন আসামি নিক্সনের শ্যালক।

 

 

অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সাভার ক্যাম্পের সহযোগিতায় ঢাকার আশুলিয়ার খেজুরবাগ এলাকা থেকে নিক্সনকে গ্রেপ্তার করেন।

 

 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিক্সন হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহ ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

 

 

গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৫ জনগণকে মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই