1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ভোলার তজুমদ্দিনে জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ Time View

 

 

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. নিজামুল হক নাঈম।

 

 

পথসভায় তজুমদ্দিন উপজেলা আমির জনাব আব্দুর রব, সেক্রেটারি মো. মহিউদ্দিন, চাচঁড়া ইউনিয়ন সভাপতি জনাব আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

 

এসময় প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম বলেন, “আমরা অনেক সরকার দেখেছি, অনেক শাসন ব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়,  দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত সমাজ চায়। তাই আগামী নির্বাচনে আপনারা বিবেক-বুদ্ধি খাটিয়ে এমন নেতৃত্বকে ভোট দিন, যারা সত্যিকারের পরিবর্তনের স্বপ্ন দেখাতে ও বাস্তবায়ন করতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই