1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নেত্রকোনার বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ Time View

 

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা, নেত্রকোনাঃ

সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের অন্যান্য উপজেলার মতো নেত্রকোনার বারহাট্টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পান্না আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।

 

 

এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যত্ন নীতিমালা সমবায়ে রয়েছে।

 

 

এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে।

 

 

আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।

 

 

আলোচনা সভার শেষে অকাল মৃত্যুবরণ করা সমবায় সদস্য ফিরোজ মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই