1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ  নোয়াখালীর চাটখিল থেকে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন  

গাইবান্ধার সাদুল্লাপুরে অনুমোদনবিহীন ব্যাটারীর সিসা তৈরির কারখানা বন্ধ ঘোষণা

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামে আবাসিক এলাকার পাশে কৃষি আবাদি জমিতে গড়ে ওঠা অনুমোদনবিহীন ব্যাটারির সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

 

এব্যাপারে সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের পর কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
‎তিনি আরও জানান, কারখানার মালিকের কাছ থেকে লিখিতভাবে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে যে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া তিনি ভবিষ্যতে আর কোনো উৎপাদন কার্যক্রম চালু করবেন না। তবুও যদি পুনরায় উৎপাদন শুরু করা হয়, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নিয়মিত মামলা দায়ের করা হবে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই কারখানার বিষাক্ত ধোঁয়া, এসিডের দুর্গন্ধ ও শব্দদূষণে এলাকাবাসী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এছাড়া কারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থের প্রভাবে আশপাশের শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।

 

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা সম্প্রতি পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কিছুদিন আগে কারখানাটি বন্ধ করে দেয়। তবে পরবর্তীতে মালিক পুনরায় উৎপাদন শুরু করলে আবারও প্রশাসনের হস্তক্ষেপে সেটি বন্ধ করা হবে বলে জানান।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই