1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

 

দেলোয়ার হোসেন বাবলু, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম নোয়াপাড়ার আমজাদ হোসেন স্বপনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেন।

 

 

গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ মাসুম ভূইয়া (২৩), পিতা- সানাউল্লাহ ভূইয়া, মাতা- আইরিন বেগম, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।

২। সাহিন ভূইয়া (২৬), পিতা- ইসমাইল ভূইয়া, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।

 

 

তাদের কাছ থেকে ৩০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।

 

 

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা (এফআইআর নং-৩, তারিখ: ০৩/১১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রাসেল।

 

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি এবং আমার থানার পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই