1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বাংলাদেশের সামনে এখন দুটি পথঃ ৭২ আর ২৪, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

 

সাগর আহমেদ জজ, নেত্রকোনাঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ এখন দুই পথে দাঁড়িয়েঃ একদিকে ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থায় ফিরে যাওয়া, আর অন্যদিকে জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের নির্মাণ।

 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

আল্লামা মামুনুল হক বলেন, ৭২-এর বাকশালীরা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।

 

 

তিনি আরও বলেন, জুলাই সনদের গুরুত্ব এখানেই-এর মধ্যে আছে ১৯৪৭ সালের ইতিহাস, ২০১৩ সালের শাপলা চত্বরের ত্যাগ, একাত্তরের চেতনা, আর ২০২৪ সালের সারা বাংলার ঐক্যবদ্ধ বিপ্লবের বার্তা।

 

 

বক্তব্যে তিনি শেখ হাসিনা সরকারের আমলের হত্যাকাণ্ড, স্বৈরাচারী আচরণ ও প্রতিশোধমূলক রাজনীতির তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তিনি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ হুসাইন খান।

 

 

এসময় আল্লামা মামুনুল হক ১৬০ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা মোশারফ হুসাইন খানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন এবং সকলকে নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

 

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মহাসচিব মাওলানা আলী উসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, নেত্রকোণা জেলা সভাপতি আল্লামা জিয়া উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই