1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

 

ইছাহাক আলী, এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জঃ
আজ বুধবার (০৫ নভেম্বর ) বিকেলে এনায়েতপুরের জালালপুর মুলকান্দি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনীয় জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রুকন সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ ৬ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,আমি আপনাদেরই সন্তান আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি জালালপুরে থেকে যারা শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসা করতে যাবে তাদের ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ সুযোগ সুবিধা জামায়াত-শিবির দিবে ইনশাল্লাহ। জালালপুর ইউনিয়নে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

 

 

আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, ও জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক, পৌর আমির মোঃ আমিনুল ইসলাম, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আমির মাওলানা মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, জামায়াতে ইসলামীর নেতা, মোঃ মোতালেবুর রহমান, মাওলানা মোঃ মাহবুব আলম, সাইফুল ইসলাম, আলহাজ্ব আজমত আলী, মোঃ শাহআলম, ডাঃ মোঃ ইদ্রিছ আলম, হাবিবুর রহমান আলাল, প্রমূখ।

 

 

বক্তাগন বলেন, যারা মনোনয়ন বানিজ্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিবেশ গোলাটে করতে চেয়েছে,দেশের সম্পদ ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা আবার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। আরোও বলেন চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই

 

 

আগামীতে সৎ, যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ডাঃ আব্দুল্লাহ মাহমুদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই