1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী এম এ হান্নানকে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থীর অভিনন্দন 

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

 

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক সম্পর্কের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

 

 

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মানবিক নাসিরনগর গঠনে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,
ছোটভাই এম এ হান্নান যদি বিজয়ী হয়, তাহলে বড় ভাই হিসেবে পাশে থাকবো। আর যদি আমি বিজয়ী হই, তাহলে ছোট ভাইকে টেনে পাশে রাখবো। আল্লাহ আমাদের এই সম্পর্ক কবুল করুন-আমিন।

 

 

অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক এম এ হান্নানের মনোনয়ন ঘোষণার পরপরই বিএনপির প্রার্থী হান্নান মোবাইলে ফোন করে অধ্যাপক আমিনুল ইসলামকে বিষয়টি জানান এবং তার দোয়া কামনা করেন।

 

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তারা মনে করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই