1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন নামে এক যুবক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

 

 

উজ্জ্বল কুমার, নওগাঁঃ

নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

 

 

পুলিশ জানায়, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।

 

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই